৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

সংবিধান অনুযায়ী, সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ৯০ দিনের মধ্যে (২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে) উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে ইসি মাছউদ বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’
স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচন প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘না, প্রভাব ফেলব না। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। আবার যদি দুটো একসঙ্গে করা যাবে কি না তাও আমরা পর্যালোচনা করে দেখব।’
এর আগে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
ভোরের আকাশ/আ.র