শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

সিরাজগঞ্জে ‘ই-অ্যাপয়েন্টমেন্ট হেলথ সার্ভিস’ উদ্বোধন

জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে ও সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘ই-অ্যাপয়েন্টমেন্ট হেলথ সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেন, “একবিংশ শতাব্দীর বাস্তবতায় আমাদের আসলে অনেক কিছুকে অটোমেশন এবং ডিজিটাইজেশনের দিকে যেতে হবে। এর ফলে একদিকে স্বচ্ছতা বাড়বে, দক্ষতা বাড়বে এবং মানুষের জন্য সেবাটা অনেক বেশি সহজলভ্য হবে। স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাইজেশন বা অটোমেশনের পরিসর ব্যাপক, এখানে অনেক কিছু করার আছে।”

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ‘ই-হেলথ কার্ড’ বা পূর্ণাঙ্গ ‘ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার প্রকল্প প্রণয়ন করেছে। দেশের যে ছয়টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সিরাজগঞ্জ তার মধ্যে অন্যতম।

ঢাকার বড় হাসপাতালগুলোর রোগীর উপচে পড়া ভিড় কমানোর কৌশল উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, “আমরা মিডিয়াতে সবসময় দেখি ঢাকার বড় হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে এক হাজার বেডের হাসপাতালে প্রতিদিন আড়াই হাজার, তিন হাজার, চার হাজার পর্যন্ত রোগী থাকে; বারান্দাতে থাকে, মাটিতে তোশক বিছিয়ে থাকে। এই সমস্যার সমাধান ওই হাসপাতালগুলোতে হাঁটাহাঁটি করে খুঁজতে গেলে পাওয়া যাবে না। এর সমাধান হলো জেলা হাসপাতাল ও জেলার মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে জোরদার করতে হবে এবং সর্বোপরি উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে আরও পূর্ণাঙ্গ সেবার জন্য প্রস্তুত করতে হবে। দেড়শ বেডের উপজেলা হাসপাতাল, একটা ভালো রেফারেল লিংকেজ এবং জেলা পর্যায়ে সদর ও মেডিকেল হাসপাতালগুলোকে শক্তিশালী করলে সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ হবে।”

বর্তমান সরকারের নয় মাসের কাজের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এই আট-নয় মাসের ভেতরেই আমরা কিন্তু আওয়াজ করিনি, কাজ করেছি। কাজ করেছি বলেই মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন একটু একটু করে দেখা যাচ্ছে। এবার যে বাজেট দেওয়া হয়েছে এবং যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, এগুলোর ফলাফল তিন থেকে ছয় মাসের মধ্যে সকলের কাছে দৃশ্যমান হবে এবং এই সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দেওয়ার যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়ন জনগণ দেখতে পারবে।”

আরও পড়ুন

খুলনা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

মাঠ পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে ড. মুহিত বলেন, “আজকেও আমি সদর হাসপাতালে দুজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম কয়টা রোগী দেখেছেন? একজন দেখেছেন ১২৬টা, আরেকজন দেখেছেন ৯৮টা। তারপরও ওনারা হাসিমুখে বলছেন—আজকে স্যার রোগী কম। ওনারা এই কঠিন কাজগুলোকে জীবনের অংশ করে নিয়েছেন, সেটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। এছাড়া আমাদের টিকাকর্মীরা এক মাসের ভেতরে দুই কোটি শিশুকে হামের টিকা পৌঁছে দিল—এটা কোনো সহজ কথা না। আমরা সবাই কমিটেড এবং টিমওয়ার্ক হিসেবে একসাথে কাজ করছি।”
প্রায় ৩৫ লাখ জনসংখ্যার বৃহৎ জেলা সিরাজগঞ্জে মেডিকেল কলেজ, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে একটি আদর্শ জেলা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: