শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

নিজ দেশে মর্যাদা নিয়ে ফিরতে হবে রোহিঙ্গাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদে ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ এমপি ইমরান হুসাইনের নেতৃত্বে প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর; মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং, অরফানস ইন নিড।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিটিএসের ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে খুলনায় পৌনে ৫ লাখ গাছ রোপণ

এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: