শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

বিটিএসের ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে খুলনায় পৌনে ৫ লাখ গাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূলীয় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান হাইব (HYBE)। বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের (BTS) ব্যবস্থাপনা সংস্থা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি খুলনার দাকোপ উপজেলায় গত তিন বছরে ৪ লাখ ৬২ হাজার ১৬০টি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে।

হাইবের ২০২৫ সালের সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। ‘ইকো ভিলেজ’ নামের এই প্রকল্পটি ২০২৩ সালে কেজি গ্রিন ফাউন্ডেশনের (K-Green Foundation) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে শুরু হয়। প্রকল্পের আওতায় প্রতিবছর দাকোপ এলাকায় এক লাখ ম্যানগ্রোভ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের পাশে কোরিয়ান পপ ব্যান্ড BTS: খুলনায় লাগিয়েছে পৌনে ৫ লাখ গাছ!

ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চলের গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব গাছ কার্বন শোষণের পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে প্রাকৃতিক সুরক্ষাবেষ্টনী হিসেবে কাজ করে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং স্থানীয় মানুষের মাছ ও কাঁকড়া আহরণসহ নানা জীবিকার সুযোগ ধরে রাখতে সহায়তা করে।

হাইবের হিসাব অনুযায়ী, প্রকল্পের মাধ্যমে পুনরুদ্ধার করা বনাঞ্চল আগামী ২০ বছরে প্রায় ৪ লাখ ২৬ হাজার মেট্রিক টন কার্বন শোষণ করতে পারে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকল্পটির মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫টি পরিবারের ৫ হাজার ৪৩০ জন মানুষ উপকৃত হয়েছেন।

আরও পড়ুন

ঘুমের অভাব যেভাবে বদলে দিতে পারে শরীর ও মস্তিষ্ক

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনভূমি সংরক্ষণ ও নতুন গাছ লাগানোর ওপর গুরুত্ব বাড়ছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় দেশে ম্যানগ্রোভ বনাঞ্চল বিস্তারের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবিকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

তবে এ উদ্যোগের সঙ্গে বিটিএস ব্যান্ডের সদস্যদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্যান্ডটির ব্যবস্থাপনা সংস্থা হাইব। সংগীতের পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির এ উদ্যোগ আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে।

ভোরের আকাশ/জেআ

বিটিএস

শেয়ার করুন: