শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

জলাবদ্ধতা দুর্ভোগ নিরসনে কুতুবখালী খাল খনন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জলাবদ্ধতা দুর্ভোগ নিরসনে কুতুবখালী খাল খনন
জলাবদ্ধতা দুর্ভোগ নিরসনে কুতুবখালী খাল খনন

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), যা বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

আগামী দুই মাসের মধ্যে খালটির প্রায় এক দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ থেকে ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের (গোলাপবাগ সংলগ্ন) অংশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত পরিষ্কার ও পুনঃখনন করা হবে। সব মিলিয়ে ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল পরিষ্কারের আওতায় আসছে। একই সঙ্গে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি জলাবদ্ধতা কমানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম কুতুবখালী খাল। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এমন সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর সেখানে যেন কেউ আর পলিথিন ও আবর্জনা না ফেলে। একই সঙ্গে খালের জায়গা দখল করে দোকানপাট বসানো থেকেও বিরত থাকতে হবে। এ বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানাই।

আরও পড়ুন

মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ আরও বেড়ে ৩৩.৮০%

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের দেশ গড়তে হবে। এজন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ড্রেন ও খাল পরিষ্কারের কাজে অংশ নিতে হবে। ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই। সিটি করপোরেশন সব সময় সবার পাশে থাকবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: