ফ্যাসিস্টদের জন্য বাংলাদেশে আর জায়গা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে তার আর বাংলাদেশে আশার মতো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নাই। আর যারাই এই দিবা স্বপ্ন দেখছে তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রমটি হাতে নিয়েছে- সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসনের সবাই সজাগ রয়েছে ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে আর দ্বিতীয়বারের মতো হবে না। যদি তাকে আসতে হয় তবে আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে এবং আইনি প্রক্রিয়া গুলো তাকে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর পবা উপজেলার বিরস্তইলে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইম্প্যাক্ট প্রকল্পের আওতার স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে বিচরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খেলাধুলাতেও পলিটিসাইজ করেছে, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সব বিভাগ, সব জেলায়- সারা বাংলাদেশে সমানভাবে আমরা আন্তর্জাতিক খেলাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত করব এটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকার বগুড়ার মতো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিয়েছে। ৮টি বিভাগের স্টেডিয়ামসহ জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করার জন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ