শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘হাউজফুল অফারে’ ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন রীমা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

একটি ফ্রিজ কিনেই এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের গৃহিণী আছমা সুলতানা রীমা। ওয়ালটনের দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ এসব উপহার জিতেছেন তিনি। এতগুলো পণ্য একসঙ্গে পেয়ে আনন্দে ভাসছে রীমার পরিবার। তাঁর এই প্রাপ্তির খবর ছড়িয়ে পড়েছে এলাকাজুড়েও।

রীমার পাওয়া উপহারসামগ্রীর তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইলেকট্রনিক পণ্য।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে এসব উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় সম্প্রতি চট্টগ্রামের বোয়ালখালীর বুড়িপুকুর পাড়ে পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। ফ্রিজটি কেনার পর তাঁর নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই ওয়ালটনের পক্ষ থেকে তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়টি জানিয়ে এসএমএস পাঠানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি ও ওয়াশিং মেশিনের মতো দামি পণ্যসহ অনেকগুলো উপহার পেয়েছেন তিনি। বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ওয়ালটনের উপহার পাওয়া পণ্যে তাঁর ঘর সত্যিই ভরে গেছে। এসব উপহার তাঁর পরিবারে আনন্দের জোয়ার এনেছে। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।

শীত মৌসুম সামনে রেখে গত ১৭ নভেম্বর ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউজফুল অফার’।

এ অফারের আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিইএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলেই ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।

বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এ ব্যবস্থায় গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানটির নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব হয়।

ওয়ালটন কর্তৃপক্ষের মতে, এ কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকসেবা সহজ করার পাশাপাশি ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: