শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৃজনশীলতা কেবল মানুষ কী তৈরি করছে তাতেই সীমাবদ্ধ নয়; বরং, তারা কীভাবে তাদের চারপাশের পৃথিবীকে দেখছে, অনুভব করছে ও প্রকাশ করছে, তারও অংশ। এই চেতনাকে সামনে রেখে রাইজ অ্যাবাভ অল অনুষ্ঠানে ইউসুফ ও সুজানা দুইজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা জানিয়েছে অপো। অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা ও স্মার্টফোনটি কীভাবে তাদের ফটোগ্রাফি, কনটেন্ট তৈরি ও নিজস্ব সৃজনশীলতা প্রকাশে সহায়তা করছে, তা উদযাপনের লক্ষ্যেই এই সম্মাননা দেওয়া হয়। উদযাপনের উদ্দীপনা আরও বাড়িয়ে দিতে অনুষ্ঠানের প্রাণবন্ত মুহূর্ত, এই খাতের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও তারকাদের উপস্থিতি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের লাইভ পারফরম্যান্স, সবকিছু অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ধারণ করা হয়।

তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভার প্রতিনিধি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থী ইউসুফ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা, রাইজ অ্যাবাভ অলের স্টেজে রেনো১৫ এফ ফাইভজি কীভাবে তাদের প্রতিদিনের সৃজনশীল যাত্রার অংশ হয়ে উঠেছে, সেই গল্প তুলে ধরেন। স্মার্টফোন প্রযুক্তি কীভাবে ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিকে আরও সহজ, অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারে, তাদের অভিজ্ঞতায় তা প্রকাশ পায়। এই দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।

ইউসুফ রেনো১৫ এফ ফাইভজির অনন্য অরোরা ব্লু ডিজাইনের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান। বিশেষ করে, ভিন্ন ভিন্ন আলোয় ফুটে ওঠা এর ঝলমলে ও দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টের প্রশংসা করেন তিনি। শৈল্পিক দৃষ্টিভঙ্গির একজন মানুষের কাছে এই ডিজাইন কেবল নান্দনিকতার বিষয় নয়; বরং, এটি ব্যক্তিত্ব ও সৃজনশীলতারও প্রতিফলন। একটি স্মার্টফোনের নান্দনিক রূপও কীভাবে কারও ব্যক্তিগত স্টাইল ও আত্মপ্রকাশের মাধ্যম হয়ে উঠতে পারে, তার অভিজ্ঞতা তাই তুলে ধরে।

অন্যদিকে, ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে আগ্রহী সুজানা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলো তুলে ধরেন। ছবি তোলা ও ব্যস্ত দিনের নানা মুহূর্তে কনটেন্ট তৈরির ক্ষেত্রে একটি কার্যকর ক্যামেরা ও নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্সের গুরুত্বের ওপর জোর দেন তিনি।  

রেনো১৫ এফ ফাইভজির ব্যাটারি নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে সুজানা জানান, একবার পূর্ণ চার্জ দেওয়ার পর পুনরায় চার্জ ছাড়াই ফোনটি প্রায় দুই দিন পর্যন্ত চলেছে। আরেকটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, টানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারের পরও ফোনের ব্যাটারি চার্জ ৯৫ শতাংশ থেকে কমে মাত্র ৮৬ শতাংশে নেমেছিল। শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স তাকে সবসময় কানেক্টেড ও সৃজনশীল থাকতে সাহায্য করলেও, স্মার্টফোনটির সৃজনশীল ফিচারগুলোই পুরো অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

তার সবচেয়ে পছন্দের ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো রেনো১৫ এফ ফাইভজির পপআউট ফিচার, যার মাধ্যমে জটিল এডিটিং প্রক্রিয়া বা একাধিক অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই মাত্র কয়েকটি ক্লিকে আকর্ষণীয় ভিজ্যুয়াল কম্পোজিশন তৈরি করা যায়। সুজানার মতো তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের সহজ ও সৃজনশীল টুল ফটোগ্রাফিতে নতুন কিছু করার সুযোগ তৈরি করে। একইসাথে, দৈনন্দিন সাধারণ মুহূর্তগুলোকে আকর্ষণীয় কনটেন্টে রুপান্তরিত করাও আরও সহজ হয়ে ওঠে।

ক্যাম্পাস অ্যাম্বাসেডররা যখন তাদের সৃজনশীল যাত্রার গল্প বলছিলেন, তখন রাইজ অ্যাবাভ অল অনুষ্ঠানটিও হয়ে ওঠে ইমেজিং প্রযুক্তির বহুমুখী সম্ভাবনা প্রদর্শনের এক আয়োজন। শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তারকা ও দর্শকদের উপস্থিতির পাশাপাশি, কিংবদন্তি বাংলাদেশি রক ব্যান্ড ওয়ারফেইজের পারফরম্যান্স অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানে অপো তাদের বিস্তৃত প্রযুক্তি ইকোসিস্টেম প্রদর্শনের জন্য একটি এক্সক্লুসিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল স্থাপন করে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী, তারকা ও শিল্পখাতের নেতৃবৃন্দ অপোর সর্বশেষ স্মার্টফোন, আইওটি পণ্য ও অন্যান্য স্মার্ট ডিভাইস সরাসরি দেখার ও ব্যবহারের সুযোগ পান। দর্শনার্থীরা ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ব্যবহারের পাশাপাশি, এর অত্যাধুনিক ইমেজিং সক্ষমতা ও অপো ইকোসিস্টেমের সর্বশেষ উদ্ভাবনগুলো সম্পর্কে জানতে পারেন।

পুরো অনুষ্ঠানের ছবি তোলা থেকে শুরু করে সন্ধ্যার আবহ, বিশেষ মুহূর্ত ও স্মরণীয় সব দৃশ্য অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স নিখুঁতভাবে তুলে ধরে। এমনকি ইউসুফ ও সুজানার ছবিও তোলা হয় এই স্মার্টফোন দিয়ে। এর মাধ্যমে অপোর ফ্ল্যাগশিপ ইমেজিং অভিজ্ঞতা উদযাপিত মুহূর্তগুলোরই একটি অংশ হয়ে ওঠে।

আরও পড়ুন

পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি

এই আয়োজনের মাধ্যমে অপো তাদের ইমেজিং ভিশনের দুইটি দিক তুলে ধরেছে: রেনো১৫ এফ ফাইভজির মাধ্যমে তরুণদের নিজেদের মতো করে প্রকাশ করার সৃজনশীল স্বাধীনতা দেওয়া ও ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির সীমানাকে আরও বিস্তৃত করা। দুইজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা জানানোর পাশাপাশি, এই আয়োজন সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা, স্বকীয়তাকে গুরুত্ব দেওয়া ও সব প্রজন্মের কাছে অর্থবহ প্রযুক্তি অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তরুণ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউসুফ ও সুজানার এই এগিয়ে চলার গল্পগুলোই মূলত রাইজ অ্যাবাভ অলের মূল চেতনাকে তুলে ধরে। আর তা হলো, নতুনভাবে সম্ভাবনাকে দেখা, অর্থবহ মুহূর্তগুলো ধারণ করা ও প্রতিটি গল্পকে নিজের মতো করে প্রকাশ করা।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: