সব কাজে উত্তম পরিণতি লাভের জন্য যে দোয়া পড়বেন

মানুষ পার্থিব জীবনে নানা ধরনের কাজের উদ্যোগ নেয়। তবে চাইলেও সব কাজ শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারে না।
অনেকে কাজের শুরুতে প্রশংসা কুড়ালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল (সা.) একটি ছোট অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন। তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে, তেমনি বৃদ্ধি পাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস। দোয়াটি হলো,
اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ
উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আজিবিল আখিরাহ
অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন।
এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন।
হাদিস : বিশিষ্ট সাহাবি বুসরু বিন আরতায়াহ (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়া পড়তেন। (মুসনাদে আহমদ, হাদিস নম্বর : ১৭৬২৮)
ভোরের আকাশ/জেআ