অপবাদের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের সম্পত্তি ভোগ দখলের মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় দুই শতাধীক স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহন করে।
স্থানীয়রা জানায়, শহিদুল ইসলাম অরফে জামরুল ও জাহিদুল ইসলাম তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। অপর দিকে নুরুল ইসলাম ও রুহুল আমিন প্রথম পক্ষের সন্তান। নুরুল ইসলামের ছোট মায়ের ছেলে জামরুল ও জাহিদুলের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। স্থানীয় শালিশের মাধ্যমে তাদের দ্বন্দ্ব সমাধান করা হয়েছিল। কিন্তু নুরুল সেই শালিশ না মানায় বাধে বিপত্তি। নুরুলের মেয়ের জামাই সেনাবাহিনীতে চাকরি করায় তাদের দুই ভাইকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এমনকি অর্ন্তবর্তী সরকারের সময় পিপলা সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে জামরুলকে সেনাবাহিনীর ফোর্স দিয়ে বেধরক মারপিট করায়। পরবর্তীতে সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পে নিয়ে আবারও নির্যাতন করেছিলেন। বর্তমানে মিথ্যা অপবাদ দিয়ে তাদের সামাজিকভাবে ছোট করা হচ্ছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামরুল অভিযোগ করে বলেন, নুরুল আমার বড় মায়ের ছেলে। বাবা মারা যাওয়ার পর জমির ভাগ আইন অনুযায়ী সবাইকে বন্টন করা হয়েছে। নুরুলের প্রাপ্ত সম্পত্তি তার আপন ছোট ভাই রুহুল আমিনের কাছে বিক্রি করে দিয়েছে। পিপলা মৌজায় তার আর কোনো জমি-জমা নেই। সে এখন ঝাউপাড়া মেয়ের বাড়িতে গিয়ে বসবাস করেন। বিনা কারণে আমাকে সেনাবাহিনী দিয়ে মারধর করিয়েছিলো। এখন আবার মিথ্যা অপ্রপ্রচার করে সামাজিকভাবে আমার মানক্ষুন্ন করছে।
তিনি আরোও বলেন, আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট আবেদন করেন। সেই সাথে এর সঠিক বিচার দাবী করেছেন তিনি।
ভোরের আকাশ/ এনউব