শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান।

খোঁজ নিয়ে জানাগেছে, ২০২৪ সালের ৫ আগষ্টের পরে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভানেত্রী হিসেবে নিজেকে দাবী করে আসছেন।

তিনি দেশের বিশেষায়িত ইন্সটিটিউট হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে  আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু নার্সেস অ্যাসোসিয়েশনের নার্সদের অর্থের বিনিময়ে প্রশ্রয় দিয়ে আসছেন, শধু তাই না তাদের বদলি ঠেকানো থেকে শুর করে প্রতিটি প্রশাসনিক কাজে সহযোগিতা করছেন। 

জানাগেছে, দলীয় কিছু কর্মসূচীতে স্বানাপ সমর্থিত নার্সদের নিয়ে অংশগ্রহণ করে থাকেন এবং সেগুলোর ছবি ফেসবুকেও পোষ্ট দিয়ে থাকেন। বিলকিছ জাহান মোটা অংকের অর্থের বিনিময়ে মিডফোর্ড হাসপাতালের স্বানাপের সভানেত্রী  সানোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক মাহামুদা আকতারসহ তার লোকজনকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও তাদের কে বিএনপি সমর্থিত নার্স বানানোর চেষ্টা করছেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মানসিক হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল থেকে স্বানাপ সমর্থিত নার্সদের নিয়ে নেতাদের সামনে বেশি লোক দেখানোর নাম করে দলীয় কর্মসূচীতে অংশগ্রহন করেন। এছাড়া অর্থের বিনিময়ে ঢাকাসহ দেশের কয়েটি হাসপাতালে স্বানাপ সমর্থিত নার্সদের দিয়ে কমিটি ঘোষণা করেছেন।

আরও পড়ুন

বাসাইলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

এ নিয়ে নাসিং সেক্টরে প্রকৃত বিএনপি সমর্থিত নার্সরা অনেক ক্ষুদ্ধ তাদের একটাই দাবী  বিলকিস জাহানকে নার্সিং সেক্টর থেকে অতিদ্রত বিতারিত করা হোক, তিনি নার্স সেক্টরকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ন্যাব) এর সভানেত্রী জাহানারা সিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার কমিটি ২০০৩ সালে অনুমোদিত , মৌখিক ভাবে বিলকিস জাহান আওয়ামী লীগের লোকজনকে নিয়ে কমিটি ঘোষণা করেন, আমাকে সব সময় গুলশান অফিসে পেশাজীবীর মিটিংয়ে দলীয় ভাবে ডাকা হতো, বিলকিস জাহানের কমিটি অবৈধ, আমার প্রতিটি প্রোগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: