শিরোনাম
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীআ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটিবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল
জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করেছে, যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে অক্টোবর মাসে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আর্ন্তজাতিক ফ্লাইটে দাম কমেছে শূন্য দশমিক শূন্য ২৪৫ মার্কিন ডলার।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে।

আরও পড়ুন

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

গণশুনানিতে ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নভেম্বর মাসের জন্য এ মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ রুটের এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: