শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

২১ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৭৪০ কোটি টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২১ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৭৪০ কোটি টাকা
২১ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৭৪০ কোটি টাকা

নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এই পরিমাণ হিসাব করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নভেম্বরের এই ২১ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।

আরও পড়ুন

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।

এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার ও সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার এসেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: