শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ হারালেন সামিয়া অথৈ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে অভিনেত্রী সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময় সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে। সম্প্রতি একটি ঘটনায় সামিয়া অথৈকে সালিশ কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়।

সেখানে বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে সালিশ কমিটির দেওয়া সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে সামিয়া অথৈকে চিঠি পাঠানো হলেও তার কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি ফেরত আসে। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পরও ইতিবাচক সাড়া না পাওয়ায় তার সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি।

পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়। সেখানে সালিশ কমিটির সুপারিশ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তার নামে সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করা হয়।

আরও পড়ুন

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

অভিনয়শিল্পী সংঘ আরও জানিয়েছে, অভিনয়শিল্পীদের কর্মস্থল ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তারা আপসহীন। শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

ভোরের আকাশ/জেআ

অভিনেত্রী

শেয়ার করুন: