শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে’ জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে প্রায়ই আলোচনায় থাকেন হলিউড তারকা জেনিফার লোপেজ। চারবার বিয়ের পিঁড়িতে বসা এই গায়িকা ও অভিনেত্রীর দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার এক ভক্ত সরাসরি তাঁর চার বিয়ে নিয়ে খোঁচা দিলেন। তবে এমন মন্তব্যে বিব্রত না হয়ে হাস্যরসের ছলেই জবাব দিয়েছেন জেনিফার।

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি।

এ সময় দর্শক সারি থেকে এক ভক্ত বলে ওঠেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।’ আরও ছয়বার বিয়ে করার সুযোগ রয়েছে, এমন ইঙ্গিত দিয়েই জেনিফারকে খোঁচা দেন ওই দর্শক।

ভক্তের কথা শুনে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হেসে ওঠেন তিনি। মন্তব্যটিকে জীবনে শোনা সবচেয়ে মজার কথা বলেও উল্লেখ করেন এই তারকা। পরে র‍্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।

জেনিফার আরও জানান, ভবিষ্যতে কেউ তার বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে মজার ছলে কথা বললেও শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় তার। তবে এক বছরের মধ্যেই সেই সংসারের ইতি ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন

ক্রিসপি চিকেন তৈরির রেসিপি

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এই সংসারে তাদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হলেও পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

ভোরের আকাশ/জেআ

জেনিফার লোপেজপ্রেমের গুজববিনোদন সংবাদসেলিব্রিটি

শেয়ার করুন: