শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকায় ফিরেই কলকাতার শুটিং নিয়ে ব্যস্ত শাকিব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর অল্প সময়ের বিরতি নিয়েই আবারও দেশটিতে গিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়াসহ কয়েকটি কাজে ব্যস্ত সময় কাটান তিনি। স্বল্প সময়ের সেই সফর শেষ করে এবার আবারও দেশে ফিরছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এই অভিনেতা। আগামী সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

ঢাকায় ফিরেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাকিব। জানা গেছে, দেশে ফিরে সিনেমাটির টিমের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। আগামী সপ্তাহে রাজধানী ঢাকায় শুরু হবে সিনেমাটির শুটিং। এখানে দুই দিনের কাজ শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব।

কলকাতায় টানা এক মাসেরও বেশি সময় ধরে চলবে সিনেমাটির শুটিং। ফলে দেশে ফিরেই নতুন এই সিনেমার কাজে ব্যস্ত সময় পার করতে হবে ঢালিউডের এই তারকাকে।

এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাকিবের। তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। সিনেমাটির শুটিংও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে আপাতত ‘নিঃস্ব’ নিয়েই এগোচ্ছেন এই অভিনেতা।

আরও পড়ুন

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ হারালেন সামিয়া অথৈ

এদিকে ‘নিঃস্ব’ সিনেমা নিয়ে আরও একটি চমকপ্রদ খবর সামনে এসেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটির খলনায়ক চরিত্রে থাকছে বিশেষ চমক। এ চরিত্রে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রও জানিয়েছে, সিনেমাটিতে বলিউডের কোনো অভিনেতাকে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে।

সব মিলিয়ে শাকিবের দেশে ফেরার পাশাপাশি নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে কলকাতায় টানা এক মাসের শুটিং এবং বলিউডের কোনো তারকার খলনায়ক হিসেবে যুক্ত হওয়ার খবর সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডশাকিব খান

শেয়ার করুন: