শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘বেস্ট আর্টিস্ট’ ও ‘বেস্ট সেলিং অ্যালবাম’—দুই পুরস্কার বিটিএসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কে-পপ সংগীতের জনপ্রিয় দল বিটিএসের ঝুলিতে যুক্ত হলো আরও দুটি আন্তর্জাতিক স্বীকৃতি। ২০২৬ সালের কোরিয়া গ্র্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে (কেজিএমএ) ‘বেস্ট আর্টিস্ট’ ও ‘বেস্ট সেলিং অ্যালবাম’—দুটি বিভাগে পুরস্কার জিতেছে দলটি। তাদের পঞ্চম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অ্যারিরাং’ পেয়েছে ‘বেস্ট সেলিং অ্যালবাম’ সম্মাননা।

শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হয়েছে তৃতীয়বারের মতো আয়োজিত কোরিয়া গ্র্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। মূল অনুষ্ঠান শুরুর আগে কয়েকটি বিভাগের বিজয়ীদের নাম প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। সেখানেই বিটিএসের দুই পুরস্কার জয়ের খবর জানানো হয়। খবরটি প্রকাশ করেছে কেজিএমএর আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমও।

‘বেস্ট আর্টিস্ট’ বিভাগে বিটিএসের পাশাপাশি পুরস্কার পেয়েছে ব্ল্যাকপিংক, স্ট্রে কিডস ও কর্টিস। এ ছাড়া ‘বেস্ট হিপ-হপ’ বিভাগে ট্রেজার এবং ‘বেস্ট ব্যান্ড’ বিভাগে লুসি পুরস্কার জিতেছে। ডে৬ ব্যান্ডের সদস্য ইয়ং কে পেয়েছেন ‘বেস্ট ওএসটি’ পুরস্কার। অন্যদিকে ‘স্টাইল আইকন’ নির্বাচিত হয়েছেন একক সংগীতশিল্পী দাইয়ং।

ভক্তদের ভোটে নির্ধারিত বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। এনসিটি উইশের ইউশি পেয়েছেন ‘হ্যালিউ পপুলারিটি অ্যাওয়ার্ড’। আর ‘ট্রেন্ড অব দ্য ইয়ার রুকি’ পুরস্কার জিতেছে ফ্লেয়ার ইউ।

আরও পড়ুন

সাংবাদিককে অপদস্থের অভিযোগ, অ্যাওয়ার্ড থেকে বাদ পরীমনি

দুই দিনব্যাপী এবারের কেজিএমএ অনুষ্ঠিত হচ্ছে সিউলের গুচেওক স্কাই ডোমে। ৭ নভেম্বর প্রথম দিন ‘আর্টিস্ট ডে’ এবং ৮ নভেম্বর দ্বিতীয় দিন ‘মিউজিক ডে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দিনের আয়োজনে কে-পপসহ কোরীয় সংগীতের বিভিন্ন ধারার শিল্পীরা অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে যাত্রা শুরু করে কোরিয়া গ্র্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। সংগীতশিল্পী ও অ্যালবামের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে কে-পপের জনপ্রিয়তা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ভোরের আকাশ/জেআ

বিটিএসকেপপ

শেয়ার করুন: