শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পরীমনির কর্মকাণ্ডে বিব্রত শিল্পী সমাজ: রিনা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, একজন শিল্পীর বিতর্কিত আচরণ ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি পুরো শিল্পী সমাজের মর্যাদাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন এই চিত্রনায়িকা।

এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে এবার নিজের অবস্থান জানিয়েছেন রিনা খান।

তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।’

আরও পড়ুন

মুক্তির পরপরই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে কোরিয়ান সিরিজ

পরীমনির আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক।

এটা ঠিক হয়নি, আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলওভার শিল্পীদের কথাই বলছি, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকা পরীমনি

শেয়ার করুন: