নেইমারের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন পলাশ

নরওয়ের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেও পারলো না নেইমার-ভিনিসিউসরা। ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই হতাশার ঢেউ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ তার প্রিয় দলের বিদায়ে নিজের আবেগ লুকাতে পারেননি।
ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন পলাশ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার। ছবির নিচে লেখা ছিল, ‘থ্যাংক ইউ’।
ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!
পোস্টটি প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে নেইমারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং ব্রাজিলিয়ান তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অপ্রত্যাশিত বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ প্রতিপক্ষের সাফল্য উদযাপন করছেন।
ভোরের আকাশ/জেআ