শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

মুক্তির পরই দর্শক মাতাল ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোরিয়ান সিরিজের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার দর্শকদের নজর কেড়েছে রাজকীয় প্রেম, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াইয়ের গল্প নিয়ে তৈরি ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। মুক্তির পর আন্তর্জাতিক অঙ্গনে সিরিজটি যেভাবে সাড়া ফেলেছে, তাতে কোরিয়ান বিনোদনজগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এটি।

ডিজনি প্লাসে মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যার হিসাবে নতুন রেকর্ড গড়েছে সিরিজটি। প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় মৌলিক সিরিজের স্বীকৃতি পেয়েছে এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। বৈশ্বিক তালিকাতেও এর অবস্থান বেশ শক্ত। মার্ভেলের ‘ভিশন কোয়েস্ট’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে সিরিজটি।

অথচ মুক্তির আগে সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে পুরোপুরি ইতিবাচক মনোভাব ছিল না। টিজার প্রকাশের পর এর পোশাক, দৃশ্যায়ন ও উপস্থাপনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল। কিন্তু প্রচারের পর সেই সংশয় অনেকটাই কাটিয়ে উঠেছে নির্মাতারা। দর্শকের আগ্রহ যে শুধু কোরিয়ায় সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক সাফল্যই তার প্রমাণ।

সিরিজটির গল্পের কেন্দ্রে রয়েছেন পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে। স্বামী সম্রাট সোভিয়েশু অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাঁকে বিচ্ছেদের প্রস্তাব দিলে শুরু হয় গল্পের নাটকীয় মোড়। অপমানের কাছে নতি স্বীকার না করে নাভিয়ে বরং পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার অনুমতি চান। ব্যক্তিগত সম্পর্কের এই টানাপোড়েন একসময় রূপ নেয় দুই সাম্রাজ্যের ক্ষমতার দ্বন্দ্বে।

আরও পড়ুন

কোটি ভক্তের প্রিয় বাদশাহ, গৌরীর কাছে নীরব শাহরুখ!

নেভার ওয়েবটুনের জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। এতে অভিনয় করেছেন শিন মিন-আহ, জু জি-হুন, লি সে-ইয়ং ও লি জং-সুক। মুক্তির আগেই সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ মিলেছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে বিশেষ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে সেটি দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। যে ওয়েবটুন থেকে সিরিজটির গল্প নেওয়া হয়েছে, সেটির পাঠসংখ্যাও প্রায় ৩০০ কোটি।

সিরিজটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। সিউলের সিওংসু-দং এলাকায় চালু হয়েছে এটি নিয়ে বিশেষ পপ-আপ স্টোর। সেখানে দর্শনার্থীদের রাজকীয় আবহে ‘লেডি’ ও ‘লর্ড’ উপাধিতে পরিচিত করে দেওয়া হচ্ছে বিশেষ পরিচয়পত্র। পর্দার গল্প থেকে বাস্তবের আয়োজন, দুই জায়গাতেই দর্শকদের আগ্রহ তৈরি করতে পেরেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: