শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ যৌথ বিবৃতিতে গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ ঠেকাতে ও পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানায়। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ প্রত্যাশীদের ওপর সাম্প্রতিক হামলার বর্ণনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন।

সাইয়িদ নামের এক ব্যক্তি বলেন, চারপাশে গুলির শব্দ, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল, গুলি আমাদের পায়ের ফাঁক দিয়ে ছুটছিল, আমরা কিছুই করতে পারছিলাম না।

তিনি বলেন, আমরা এখানে এসেছিলাম কিছু খাবার পেতে, কিন্তু কষ্ট করে বেঁচে ফিরেছি। আমরা ক্লান্ত, মরছি… এখন এক টুকরো রুটি পেতে প্রাণ দিতে হয়।

মোহাম্মদ আবু নাহল নামে আরেক বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, গুলির বৃষ্টির মধ্যে আমি পেটের উপর শুয়ে হামাগুড়ি দিয়েছি। হতাহতরা চারপাশে পড়ে ছিল। আমরা তাদের টেনে সরাচ্ছিলাম। আমি শুধু আমার সন্তানদের জন্য খাবার আনতে এসেছিলাম। আমার কাছে খাবার বা পানি থাকলে আমি আসতাম না। আমি কী করব? চুরি নাকি লুট?

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮৮ জন।

ভোরের আকাশ/এসএইচ

সংঘাতইসরায়েলহত্যাকাণ্ডফিলিস্তিন

শেয়ার করুন: