বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) প্রধান কার্যালয়ে ব্যাংকটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম, সব বিভাগীয় প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান বিসিবিএলের দীর্ঘ পথচলার সফলতা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছাতে সংশ্লিষ্টদের আরও নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে সব গ্রাহক ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভোরের আকাশ/জেআ