ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তাঁরা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু সাঈদ মো. ইদ্রিস বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মো. জাকির হোসাইন বর্তমানে ব্যাংকের লোকাল অফিস কর্পোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। পরে স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন, সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ভোরের আকাশ/জেআ