ধানমন্ডি-৩২ ও সিটি কলেজ এলাকায় ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের কাছ থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নাম্বার শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিঠি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ জানান, সংবাদ পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশের ককটেল দুটির খবর পায় পুলিশ। এরপর ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটে খবর দিলে তারা এসে ককটেল দুটি উদ্ধার করে দুপুর ১২টা ৫০ মিনিটে নিয়ে যায়।
এর আগে ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পৌঁছায় ধানমন্ডি-৩২।
ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ককটেল উদ্ধার হয়েছে।
ধানমন্ডি-৩২ নাম্বারের ককটেলের সঙ্গে চিরকুটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওটা চিঠি না। একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, জয় বাংলা। প্রজন্ম-৭১।
ভোরের আকাশ/জেআ