মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ আরিফ এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১২টা ৫৬ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে একই রাতে রাজধানীর পল্লবীর মিরপুর-১২ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ভোরের আকাশ/ইউএম