৮ ঘণ্টা মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজের কারণে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, ঢাকা এলাকায় লিকেজযু্ক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার দু্পুর ১২টা থেকে রাত ৮টা ঘটিকা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বানিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ভোরের আকাশ/জেআ