এ এইচ এম নুরুল আনোয়ারের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাচিবিক অনুবিভাগ-৭ এর পরিচালক নুরুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ পরিদর্শক করেন তিনি।
জানা গেছে, মহাখালী পুরো বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা এবং সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে যায় সরকারের একটি টিম। এতে এ এইচ এম নুরুল আনোয়ারের নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, উপ পরিচালক মামুন মোর্শেদ, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুল ইসলাম, ওয়াসার প্রতিনিধি সাজু, রাজউকের প্রতিনিধি শাহজাহান।
ভোরের আকাশ/এনএস