শিরোনাম
উখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতিরউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতির

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের কর্মকর্তাদের জন্য নির্ধারিত গাড়িতে জ্বালানি খরচের পরিমাণ কমিয়ে দিয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গাড়িগুলোতে প্রতি মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজির বেশি জ্বালানি ব্যবহার করা যাবে না।

সম্প্রতি গণমাধ্যমে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পরই টনক নড়ে কর্তৃপক্ষের। 

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসে গণমাধ্যমের এক অনুসন্ধানে। 

অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

অনুসন্ধানে আরও দেখা যায়, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের একাংশ। কোনো কোনো কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া যায়।

অনুসন্ধান অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

ভোরের আকাশ/ইউএম

ডিএসসিসি

শেয়ার করুন: