শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতিরকর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ততিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকাসোনার ভরিতে কমলো ১ হজার ৬৩৩ টাকা১১৫ ডলার ছাড়াল তেলের দামনারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতিরকর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ততিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকাসোনার ভরিতে কমলো ১ হজার ৬৩৩ টাকা১১৫ ডলার ছাড়াল তেলের দামনারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫টি ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক কারবারি, ৮৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ আসামি, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে সর্বাধিক ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের মধ্যে দুই মাদক কারবারি, ৫২ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় একজন ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্য রয়েছেন।

এ সময় ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০টি ইয়াবাসহ সাত মাদক কারবারি, ৮ মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার আট আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা পুলিশ ১১ মাদকসেবী, একজন চোর ও পরোয়ানাভুক্ত একজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ২৫টি ইয়াবাসহ তিনজন মাদক কারবারি, সাতজন মাদকসেবী ও নিয়মিত মামলার তিনজন আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ছয় মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার দুই আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি, একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন ও অন্যান্য ধারায় তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ তিনজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার একজন আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

 

নারায়ণগঞ্জঅভিযান

শেয়ার করুন: