রাজধানীর গুলশানে আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে অবস্থিত একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাতে সাড়ে ১০টায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যুক্তরাষ্ট্রের এ নাগরিকের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।
ওসি বলেন, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেলটিতে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তিনি রুমটি নেন। কিন্তু গত দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়।
তিনি আরও বলেন, পরে তার মৃত্যু স্বাভাবিক হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জ্যাকসন বাংলাদেশ ব্যবসায়িক কাজে এসেছিলেন।
ভোরের আকাশ/এসএইচ