শিরোনাম
কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজকাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

সাতসকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতসকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
সাতসকালে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। অনেককে শীতের পোশাক পরেও বাইরে বের হতে দেখা গেছে।

ভোর থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নেই। এর সঙ্গে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন

ইয়ংবিয়নে পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে শুরু করে। তবে এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর আবহাওয়ায় তার আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম
 

রাজধানী

শেয়ার করুন: