শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৬

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩৭ জন, রমনা বিভাগ ২১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নামে মিছিলের সুযোগ নেই: ডা. জাহেদ

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি দা, ৩টি ককটেল, ২টি বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভোরের আকাশ/ইউএম
 

অভিযানডিএমপি

শেয়ার করুন: