কল্যাণপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ১

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ বিকট শব্দে সেখানে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।
পরে গ্রেপ্তার জাহাঙ্গীরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ