শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ফুটপাত উদ্ধারে গুলিস্তানে ডিএসসিসির অভিযান শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ফুলবাড়িয়া এলাকা দিয়ে এ অভিযান শুরু হয়।

স্থানীয় ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরাতে অভিযান শুরু করেন করপোরেশনের কর্মীরা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।

অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শেষে জব্দ করা মালামাল ও সরঞ্জাম সিটি করপোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

আরও পড়ুন

১০০ কোটি ডলারের মেট্রোরেল প্রকল্পের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

উচ্ছেদ অভিযানঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

শেয়ার করুন: