মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পল্লবী-রূপনগর শাখার নতুন কমিটি ঘোষণা

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-২৪০৫)-এর পল্লবী ও রূপনগর থানা শাখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে মোঃ মুসলিম উদ্দিন মুসা সভাপতি, এস এম খোরশেদ নেওয়াজ লিটন কার্যকরী সভাপতি, মোঃ দুলাল হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, মোঃ মামুন সহ-সভাপতি, মোঃ সাফায়েত হোসেন সোহেল ব্যাপারী সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক এবং সান জিম হাসান কোষাধ্যক্ষসহ ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি মোঃ আজিজ ব্যাপারী, সহ-সভাপতি মোঃ মাসুদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা এলাকার নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। নবগঠিত কমিটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভোরের আকাশ/এনএস