জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন কলেজ ছাত্রদলের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম, মিরাজ আল ওয়াসী ও আক্তার হোসেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, আবু হুজাইফা রকি, আলামিন, মেহেদী হাসান নোমান, খান ও মহীদ মামুনসহ হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়।
ভোরের আকাশ/জেআ