রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৮১ জন, গুলশান বিভাগ ২৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪ টি মোবাইলফোন, ৯ টি মোবাইল ট্যাব, ৯৫৭০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/জেআ