শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ভয় দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ রোধ করা যাবে না: নাহিদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ নিয়ে পঞ্চমবার হামলা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লেখেন, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।

আরও পড়ুন

বকশীগঞ্জ সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নাহিদ ইসলাম আরও লেখেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

ভোরের আকাশ/জেআ

জাতীয় নাগরিক পার্টি

শেয়ার করুন: