জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ নির্বাচনী এলাকায় জনসভা আয়োজনের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে তিনি এলাকায় গণসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুর-১০ এর আদর্শ স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে চলে জনসভাস্থলের প্রস্তুতির কাজ। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সভাস্থলে নিরাপত্তার জন্য রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।
এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।
ভোরের আকাশ/এনএস