গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন: সংসদে বিরোধী দলের নোটিশ উত্থাপন

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ‘গণভোট’ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল। রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেওয়া হয়।
অধিবেশন চলাকালীন বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত এই নোটিশটি আমলে নিয়েছেন ডেপুটি স্পিকার। তিনি জানান, সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শেষ হওয়ার পর এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে।
বিরোধী দলের সদস্যরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের বিধান ফিরিয়ে আনা এবং জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি। এটি রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের ফলে আজ অধিবেশনের পরবর্তী অংশে এই দুই ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভোরের আকাশ/এনএস