শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

তৌফিকের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন জামায়াত আমির।

ফোনালাপে ডা. শফিকুর রহমান বলেন, তৌফিক ও তার বড় ভাই দুজনই একই পোশাক কারখানায় কাজ করতেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুই ভাইয়ের জীবন ছিল অনেক কষ্টের। চোখের সামনে ভাইকে হারিয়ে শেষ কথাটুকুও বলতে না পারার কষ্টে ভেঙে পড়েন বড় ভাই।

তিনি আরও বলেন, তৌফিকের স্ত্রীও অভাবের কারণে পোশাক কারখানায় কাজ করতেন। তবে একমাত্র সন্তানের জন্মের পর তার লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন। তাদের সন্তান সিয়ামের বয়স এখন মাত্র ১১ মাস। স্বামীকে হারিয়ে সদ্য বিধবা স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন।

ডা. শফিকুর রহমান জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় পরিবারটির নিজস্ব কোনো জায়গা নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তারা।

আরও পড়ুন

নিয়ন্ত্রণে গাজীপুরে ঝুট গুদামে আগুন

তিনি বলেন, তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে, তা জানা না থাকলেও তারা ন্যায়বিচারের দাবি জানাবেন। পাশাপাশি এই বিধ্বস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ফোনালাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম এমপি, সাবেক আমির ও চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা আমিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর ও সান্ত্বনা দিতে সেখানে যান।

ভোরের আকাশ/জেআ

গাজীপুরবাংলাদেশ জামায়াতে ইসলামী

শেয়ার করুন: