শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, “বিস্ফোরণের সময় সদস্য সচিব আখতার হোসেন অফিসের নিচে অবস্থান করছিলেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।”

বিস্ফোরণে আহত হয়েছেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং ধানমন্ডি থানার সংগঠক আব্দুর রব। বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

উল্লেখ্য, এর আগের দিন রবিবারও (২২ জুন) এনসিপি কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত একটি গাড়ি থেকে বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরপর দু’দিনের এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভোরের আকাশ//হ.র

এনসিপিককটেল বিস্ফোরণ

শেয়ার করুন: