শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে : ভিপি নুর

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন,‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে। কারণ, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণে নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।’

সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঐকমত্য কমিশনের আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে নুর বলেন, ‘বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে। পদ্ধতিটি পাস হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের ওপর।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন, ‘আমরা হলপর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক সেটি ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত। এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবে না।’

‘দাসত্ব নাকি মুক্তি/শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ফেব্রুয়ারিভিপি নুরজাতীয় নির্বাচন

শেয়ার করুন: