কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ পাটওয়ারীর

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে পরিবেশ সুষ্ঠু মনে হলেও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করা হয়েছে।
তিনি জানান, তার এজেন্টকে প্রথমে প্রায় এক ঘণ্টা পর কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরে সেই সময়সীমা তিন ঘণ্টা পর্যন্ত গড়ায়। তিনি প্রশ্ন তোলেন, ওই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতরে কী ঘটেছে এবং এ বিষয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান।
নাসীরুদ্দিন বলেন, এই তিন ঘণ্টা কেন্দ্রের ভেতর আমাদের এজেন্ট ছিল না৷ এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে এটা আমরা জানতে চাই। আমাদের এজেন্টকে যখন বাইরে রাখা হয়েছে তখন এই তিন ঘণ্টা কী করা হয়েছে সেটার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সবার সামনে জানানো হোক।
তিনি আরও বলেন, আমি এজেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি তাকে প্রশাসনের লোক চেক করেনি। চেক করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক।
ভোরের আকাশ/তা.কা