শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

৪০ জেলায় ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’র কমিটি গঠন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ আমজনগণ পার্টি
বাংলাদেশ আমজনগণ পার্টি

নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৪০টি জেলায় কমিটিও গঠন করেছে নবগঠিত এই রাজনৈতিক দলটি।

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের দিকনির্দেশনায় ও পরামর্শে সংগঠকদের নিজ নিজ দায়িত্বে এবং সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হয়।

পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন আগামীকাল রোববার (২২ জুন)। ওই দিনই নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে বাংলাদেশ আমজনগণ পার্টি।

তিনি বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট আরো জেলাগুলোতে কমিটি গঠনের কাজ চলছে।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ আমজনগণ পার্টিনিবন্ধননির্বাচন কমিশন

শেয়ার করুন: