শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

বিএনপিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, দলের মধ্যে আরেকটি দল তৈরি করলে নিজেদেরই ক্ষতি হয়। তাই দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক মরহুম আলহাজ সালাউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর মরহুম বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘যার দল নাই, তার বল নাই। দলের উপরে কোনো বিকল্প নাই। কাজেই দলটাকে সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে আরেকটা দল বানাইলে নিজেদেরই ক্ষতি হয়।’

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান নেতা তারেক রহমানের বাইরে সবাই দলের কর্মী। নেতাকর্মীদের এ বিষয়টি মনে রাখতে হবে।

বিএনপির গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ সময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং অনেককে কারাগারে যেতে হয়েছে। বিএনপির বিরুদ্ধে বহু রাজনৈতিক মামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বারোমারীতে ফাতেমা রাণীর তীর্থোৎসবে ৫০ হাজার মানুষের মানুষের ঢল

সরকারের কার্যক্রম ও বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিদ্যুৎ, গ্যাস, পানি ও ব্যাংক খাতের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি এসব সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি দুর্দিনে দলটি জনগণের পাশে ছিল। এখনো জনগণ বিএনপির পাশে রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: