শিরোনাম
নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: নাছির উদ্দীন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: নাছির উদ্দীন
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: নাছির উদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের রাজপথের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। ছাত্রলীগের প্রতি সেই পুরনো ভালোবাসার টানেই হয়তো সে এখন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে নেই।

ছাত্রদলের এই শীর্ষ নেতা আরও দাবি করেন, সাদিক কায়েমের দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করেই ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে।

আরও পড়ুন

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

তিনি উল্লেখ করেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ যে রায় দিয়েছে, তার ওপর ভিত্তি করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁতারা চললেও দেশের মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং ছাত্রদল সর্বদাই শিক্ষার্থীদের পাশে আছে।

ভোরের আকাশ/আ.র

 

শেয়ার করুন: