শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল: নাছির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা পলিটেকনিকে গতকাল সোমবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সমরিতা হাসপাতালে সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এই তথ্য জানান তিনি।

নাছির বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্রশিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে, ছুরির আঘাতে জখম করেছে ছাত্রশিবির।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদল থেকে ছাত্রশিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।

ভোরের আকাশ/এসএইচ

ছাত্রশিবিরমামলাছাত্রদল

শেয়ার করুন: