শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

চিকিৎসকদের রাজনীতির বাইরে রাখার আহ্বান মির্জা আব্বাসের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, চিকিৎসকদের যেন ভবিষ্যতে আর কখনো রাজনীতির শিকার হতে না হয়।

তিনি বলেন, আজকে বলা হয় বিএনপির ডাক্তার। মেডিকেল বইয়ে কি লেখা আছে বিএনপির বই? লেখা তো নেই। সুতরাং ডাক্তার তো ডাক্তারই। ডাক্তারদের যেন আমরা ডাক্তারই থাকতে দিই, তাদের যেন আর রাজনীতিতে না টানি। আমাদের বেলায়ও যেমন এটি প্রযোজ্য, ঠিক যেকোনো সরকারের বেলায়ও তা প্রযোজ্য হওয়া উচিত।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মশা নিধনে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগ

মির্জা আব্বাস বলেন, এখন থেকে ২০ বছর আগে আমরা যাদের ডাক্তার হিসেবে দেখেছি। অনেকেই ছিল এখন আর তারা নেই। তবে তাদের অবদান ফেলে দেওয়া যাবে না। আমার দেশে ভালো ডাক্তার ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

তিনি বলেন, আমাদের দেশের ডাক্তাররা এখনো এত খারাপ হয়ে যায়নি। তবুও আপনারা বলবেন, আপনারা দেশের চিকিৎসা নেন না কেন? তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হাসপাতালের অভাব এবং কনফিডেন্সের অভাব রয়েছে। এছাড়াও পরিবারের চাপে আমরা অনেক সময় বাহিরে চিকিৎসা করে থাকি। আমাদের দেশের ভালো চিকিৎসা হয় এটা অনেক লোক জানেই না। মানুষকে জানাতে হবে। আমাদের দেশে ভালো ডাক্তার তৈরি করতে হবে। আমার দেশের ডাক্তাররাই বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/জেআ

চিকিৎসকমির্জা আব্বাস

শেয়ার করুন: