শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

মশা নিধনে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে রশিদার পাড়া এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ সকালে লোহাগাড়া, রশিদার পাড়া এলাকায় শুরু হওয়া এ কার্যক্রমে এলাকার বিভিন্ন অলিগলি, বাড়ির আঙিনা, ড্রেন, নালা, পুকুরপাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ ছিটানো হয়। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় মশা নিধন মেশিন ও কেমিক্যাল দিয়ে সহযোগিতা করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন মো. আহাদ, মো. জামশেদ, ফাহিম ও আব্দুল্লাহ আল মুহিতসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা। তারা নিজেরাই মেশিন পরিচালনা ও ওষুধ ছিটানোর কাজে অংশ নেন।

আরও পড়ুন

সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবা কেবল রক্তদান কিংবা আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও মানবসেবার গুরুত্বপূর্ণ অংশ। রশিদার পাড়ায় এই কার্যক্রমের মধ্য দিয়ে উদ্যোগটির সূচনা হয়েছে। পর্যায়ক্রমে সাতকানিয়া ও লোহাগাড়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, নিজ নিজ এলাকায় মশার উপদ্রব কমাতে এ ধরনের উদ্যোগের প্রয়োজন হলে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ভোরের আকাশ/ইউএম
 

চট্টগ্রামমশা নিধন

শেয়ার করুন: